হৃদয়ের স্বপ্ন - a beautiful poem and love story in bengali


হৃদয়ের স্বপ্ন - a beautiful poem and love story in bengali



রূপ কথার গল্প !
সে তো ছোটো বেলাই শুনেছি ।
এখন আমি বড়ো !
একের পর এক স্বপ্ন গুলো ভাঙতে দেখেছি ।
ভিড়ের মধ্যে চেনা মানুষকে পর হতে দেখেছি ।
যখন একের পর এক স্বপ্ন গুলো পূরণ করার বয়স !
বাস্তবতার কঠিন পথে চলতে চলতে হটাৎ হোচট খেয়েছি ।
হৃদয়ে থাকা একান্ত আপন জন ?
তখন সেও হয়ত অন্ন কারোর খোঁজে !
আমি চলার পথে পড়ে গিয়েছি ।
তবে আমি একদিন ঠিক উঠবই ।
আমার দিকে তাকিয়ে হাসা মানুষগুলোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো আমি কি করতে পারি ।

হৃদয়ের স্বপ্ন - a beautiful poem and love story in bengali

আমাদের আরও সুন্দর সুন্দর গল্প ও কবিতা পড়তে এখানে ক্লিক করুন 
যদি আমাদের সাথে শেয়ার করতে চান তো এখানে ক্লিক করুন


                 হ্যাঁ আমি ভুল করেছি, আমি দোষও করেছি । আমি তোকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে বা অন্য কারোর পাশে বসতে দেখলে আমি রাগ করতাম, তোর সাথে ঝগড়াও করেছি । তবে তোকে হারানোর ভয়ে ।
                  শেষ পর্যন্ত আমার ভয়টা তো সত্যিই হলো । মাঝ পথে হাতটা তো ছেড়ে দিলি । তোকে হারানোর ভয়টা যদি আমার দোষ হয় , তবে আমি অবশ্যই দোষী । তুই যার জন্যে আমাকে ছেড়ে চলে গেলি সে তোকে খুব সুখে রাখে আশা করি।
                  আমি শুনেছিলাম প্রকৃত ভালোবাসা এতো সহজে ভোলা যায় না । তুই তো প্রতিদিনই আমাকে বলতিস যে তুই আমাকে খুব ভালোবাসিস ! তাহলে তুই কেমন করে এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলি ? আমি আজও তোকে ঠিক ততটাই ভালোবাসি , যেমন আগে ভালবাসতাম । ৩ বছর ধরে দেখা অতগুলো স্বপ্ন কি করে ভুলে গেলি ?
                   আমি জানি তোর জিবনে অনেক প্রবলেম আছে । আমি জানি তোর অনেক দায়িত্ব  । প্রবলেম কী শুধু তোরই ছিলো ? দায়িত্ব তো আমারও ছিলো ? আমি খারাপ, দোষী হয়েই থাকতে চাই । তুই আমাকে যতই খারাপ ভাবিস না কেন , আমি কিন্তু তোকে খারাপ ভাবতে পারবো না । তুই যা করেছিস ঠিক করেছিস । তুই যাকে চেয়েছিস তাকে পেয়েছিস , এর থেকে আর কিছু ভালো হয় না । তোর স্মৃতিগুলো আমার কাছে আজও অনেক বড়ো পাওয়া । আমি এতেই খুশি ।
                    ভগবান, প্রকৃত ভালোবাসার মধ্যে দয়াকরে বাস্তবতা এনো না , বাস্তবতা খুব কঠিন । বাস্তবতার জন্যে আজও অনেক ভালোবাসার মানুষগুলোকে আলাদা হতে হয় ! ভালোবাসা প্রত্যেককে দিও তবে কাওকে স্বপ্ন দেখার ক্ষমতা দিও না । 🙏


Our others topics: